আগামী ২০ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মঞ্চে জনপ্রিয় আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলামের ১৩তম একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হবে। চার ঘণ্টার এই আয়োজনের শিরোনাম ‘অভিজ্ঞান আগামী পৃথিবীর’।
স্বনির্বাচিত একক আবৃত্তি ছাড়াও দর্শক-শ্রোতার পছন্দের জনপ্রিয় কবিতা আবৃত্তি করবেন মাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে মাহিদুল ইসলামের নির্বাচিত সমাজ চেতনা ও রোম্যান্টিক কবিতার অ্যালবাম ‘অভিজ্ঞান আগামী পৃথিবীর’, সৈয়দ শামসুল হকের নির্বাচিত প্রেম ও দ্রোহের কবিতার অ্যালবাম ‘অগ্নি জলে কবিতা কমল’ এবং পূর্ণেন্দু পত্রীর ভালোবাসার কাব্য নিয়ে অ্যালবাম ‘কথোপকথন’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন কথাসাহিত্যিক, কবি ও নাট্যকার সৈয়দ শামসুল হক।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ আবৃত্তি সমম্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আহকাম উল্লাহ এবং কবি ও কলামিস্ট ড. আবুল হাসনাৎ মিল্টন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আবৃত্তিশিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক আশরাফুল আলম। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে আবৃত্তিমেলা ও স্বরচিত্র।
অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আবৃত্তিপ্রেমীদের অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠানের প্রবেশ-টিকিট পাওয়া যাচ্ছে, শিল্পকলা একাডেমির কফি হাইজ, একাডেমি প্রাঙ্গন ও শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় আবৃত্তিমেলায়।
এমআর/এসএইচ





