হ্যাপি নিউ ইয়ারের সাফল্যের পর শাহরুখসহ ছবির পুরো টিম খুশিতে ভরপুর। কানাঘুষোয় শোনা যাচ্ছে খুব তাড়াতাড়িই নাকি এই ছবির সিকুয়েল তৈরি হবে। একটা সাংবাদিক সম্মেলনে শাহরুখ এবং অভিষেক এমনটাই আভাস দিলেন।

শুধু‚ নাকি একটা ভাল চিত্রনাট্যের প্রয়োজন। হ্যাপি নিউ ইয়ার-এর সব অভিনেতারাও নাকি যত ব্যস্তই থাকুক না কেন‚ এই ছবির জন্য ডেট বের করবেনই।

কিন্তু ছবির পরিচালক ফারহা খান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমি এই মুহূর্তে একটা লম্বা ছুটি চাই। তারপর ভাবব হ্যাপি নিউ ইয়ারের সিকুয়েলের কথা। তিনি মজা করে আরো বললেন যে‚ হ্যাপি নিউ ইয়ারে যে সিনগুলো ব্যবহার করেননি সেই সব দৃশ্যগুলো এই ছবিতে থাকবে। ইতিমধ্যে শাহরুখ নাকি সিকুয়েলের নামও ভেবে রেখেছেন ইন্ডিয়াওয়ালে।

জেআই