ক্লোজআপ ওয়ান তারকা কিশোর ও পাওয়ার ভয়েস প্রথম রানার আপ কর্নিয়া প্রথম বারের মত একসাথে প্লেব্যাক করলেন। শামীমুল ইসলাম শামীম পরিচালিত 'এক মুঠো স্বপ্ন' ছবিতে। মঙ্গলবার মগবাজারে আহমেদ হুমায়ুন এর রেকর্ডিং স্টুডিওতে গানের রেকর্ডিং অনুষ্ঠিত হয়। 

'এক মুঠো স্বপ্ন' শিরোনামের গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন। উল্লেখ্য মোজাম্মেল হোসেনের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন শামীমুল ইসলাম শামীম। এ ছবিতে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন আরজু ও মৌমিতা। 

ছবির প্রথম ভাগের শুটিং এর জন্য আগামীকাল ৪ জুলাই কক্সবাজার রওনা দিবে 'এক মুঠো স্বপ্ন' এর টিম।

ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই