মানুষ মাত্রই নাকি পশুপ্রেমী হয়। সেলেব্রেটিরা নাকি একটু বেশি হয়। অমৃতাও এর ব্যতিক্রম নয়। ছোটবেলা থেকে ভালবাসেন বিড়াল পুষতে। তাই নিজেকে বিড়ালের রুপে কেমন দেখায় তার জন্য নিলেন বিড়ালের মেকআপ। এরকমই একটি ছবি ফেসবুকে আপ করেন অমৃতা।
অমৃতা বলেন, আমি এমনিতেই বিড়ালপ্রেমি। আর গতকাল রাতে একটি জাপানি সিনেমা দেখে ছিলাম যাতে নায়িকা শেষ পর্যন্ত বিড়ালে রূপান্তরিত হয়। তাকে অনেক সুন্দর দেখাচ্ছিল। তাই নিজে ঐভাবে সেজে দেখলাম কেমন লাগে।
অমৃতার গত মাসে ‘গেইম’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছে। খুব শীঘ্রই মুক্তি পাবে তার অভিনীত ‘গুন্ডা-দ্য টেরোরিস্ট’।
জেআই





