শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন হালের জনপ্রিয় নবাগত মুখ অমৃতা খান।
ছবিটিতে অমৃতা ছাড়াও অভিনয় করবেন আঁচল। আঁচল ও অমৃতা দুজনকেই শাকিবের প্রেমিকার চরিত্রে দেখা যাবে।
শামীম রনি পরিচালিত মেন্টাল ইট ক্যান বি ইউর লাভ স্টোরি-তে শাকিবকে একজন উন্মাদ প্রেমিকের চরিত্রে দেখা যাবে। ছবিটিতে একটি বিশেষ চরিত্রে মিশা সওদাগরও অভিনয় করবেন।
ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





