এই প্রজন্মের সুফি গানের জনপ্রিয় শিল্পী পারভেজ সাজ্জাদ বাবা হয়েছেন। রোববার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের বাবা হন তিনি।পারভেজ ফেসবুকে নবজাতককে নিয়ে ছবি আপলোড করেন ।

অনুভুতি প্রকাশ করে তিনি বলেন  ‘সন্তানই জীবনের সেরা উপহার। জীবনের এই সেরা উপহার আমি পেয়ে গেছি। বাবা হওয়ার আনন্দ যে কেমন হতে পারে তা আজ দুপুরের আগ পর্যন্ত টের পাইনি। এ এক অনর‍কম অনুভূতি। এ অনুভূতির ব্যাখ্যা ভাষায় প্রকাশ করা যাবে না।’

তিনি আরো বলেন, ‘জীবনে অনেক উপহার পেয়েছি। বাবা হওয়ার পর আমার কাছে সব উপহার ম্লান মনে হয়েছে। আমি অনেক খুশি। অনেক...।’

ফেসবুকে পারভেজ সাজ্জাদ লেখেন, ‘আলহামদুলিল্লাহ্, পুত্র সন্তানের পিতা হলাম। আল্লাহপাকের দরবারে লাখো শুকরিয়া। মা-ছেলে দুজনেই সুস্থ আছে। ধন্যবাদ আমার স্ত্রী সীমানাকে, আমাকে পিতৃত্বের স্বাধ দেবার জন্য। আমি কৃতজ্ঞ, আমার পরিবার, ভাই-বন্ধু আর শুভাকাঙ্খীদের কাছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

পারভেজের স্ত্রী সীমানা অভিনয় করতেন তবে বিয়ের পর তাকে আর অভিনয়ে দেখা যায়নি।

নাজিব