দুজনকে নিয়ে গপ্পোটা বেশ জমকালো৷ একদিকে চাউড় হয়েছে কেপটাউনে হাত ধরাধরি করে ঘুরছেন ক্যাটরিনা-রণবীর৷ অন্যদিকে দীপিকার সঙ্গে একান্ত সান্নিধ্যে ব্যস্ত আরেক রণবীর৷
ঢ্যাঁড়া পিটিয়ে মার্কিন মুল্লুকে দীপিকা গিয়েছিলেন পরিবারের সঙ্গে ঘুরতে৷ কিন্তু হঠাৎই পরিবারের সঙ্গ ছেড়ে বার্সেলোনায় রণবীরের সঙ্গে সময় কাটাতে দেখা গেল তাকে৷ শুধু দিনভর নয়৷ বার্সেলোনায় রণবীরের সঙ্গে একটা রাতও কাটালেন দীপিকা৷
রণবীর অবশ্য কাজেই গিয়েছেন বার্সেলোনায়৷ জোয়া আখতারের নতুন ছবি দিল ধরেক নে দো'র শ্যুটিংই চলছে সেখানে৷ শুধু রণবীর নয়, শ্যুটিংয়ে হাজির আনুশকা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার৷ গোটা টিমের সঙ্গে আড্ডা মারতেও দেখা গেছে দীপিকাকে৷
তবে শ্যুটিং ফ্লোরের খবর- রণবীর নাকি কিছুটা সময় শ্যুটিং থেকে ব্রেক নিয়ে শহর ঘুরতে বেরিয়েছিলেন দীপিকার সঙ্গে৷ পরে বোনাস হিসেবে রাতও কাটিয়েছেন হোটেলে!
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
হোটেলে রাত কাটালেন রণবীর-দীপিকা
দুজনকে নিয়ে গপ্পোটা বেশ জমকালো৷ একদিকে চাউড় হয়েছে কেপটাউনে হাত ধরাধরি করে ঘুরছেন ক্যাটরিনা-রণবীর৷ অন্যদিকে দীপিকার সঙ্গে একান্ত সান্নিধ্যে ব্যস্ত আরেক রণবীর৷ ঢ্যাঁড়া পিটিয়ে মার্কিন মুল্লুকে দীপিকা গিয়েছিলেন পরিবারের সঙ্গে ঘুরতে৷





