জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ জানালেন তার সাম্প্রতিক ব্যস্ততা। তুলে ধরলেন ব্যক্তি শুভর নানাদিক।                     বেশ কিছুদিন আগেই শুভ শেষ করেছেন মোস্তাফা কামাল রাজ পরিচালিত তাঁরকাটা চলচ্চিত্রের শুটিং। এ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ লাক্স তারকা বিদ্যা সিনহা মীম। তাঁরকাটা নিয়ে শুভ বলেন, তাঁরকাটায় আমি একটা সাধারণ ছেলে তেমন কিছু করিনা মিউজিক ভালোবাসি, মিউজিক করি হঠাৎ করেই একদিন আন্ডারওয়াল্ডের সাথে মেলে যাই। এমনি একটি চরিত্র তারকাঁটায়। ডিফরেন্ট টাইপের একটা ক্যারেক্টার আমার। আরিফিন শুভ অভিনীত অগ্নি সফল হলেও আলোচনায় ছিলেন শুধুমাত্র মাহি। শুভ আলোচনায় না আসার কারণ কি? শুভ বললেন, এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। নো কমেন্টস।< এবার জানতে চাইলাম ব্যক্তি শুভ ও অভিনতো শুভর ভেতর কোনো পার্থক্য আছে কি না? শুভ জানালেন, অনেকটাই ভিন্ন। ব্যাক্তি শুভ অনেক বোরিং, অনেকটা সাদাসিধা নরমাল। ঘুমাতে পছন্দ করি, বন্ধুদের সাথে আড্ডা দেই। স্ক্রিণের মতো ততটা চারমিং না। প্রেম প্রসঙ্গে শুভ বলেন- জীবনে অনেক প্রেম ছিলো। প্রেম অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার। যখন যাকে ভালো লাগে তার প্রেমেই পড়ি। দূর থেকে দেখেও অনেকের প্রেমে পড়ি। এমনকি দেখা গেছে সারাদিনে তিন-চার বার করেও প্রেমে পড়েছি। কেমন বউ চান ? শুভ হেসে হেসে বলেন- কেমন বউ চাই মেয়ের মতো মেয়ে চাই। [b]ঢাকা, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]