দীর্ঘ সাত বছর পর দ্বৈত অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী সুমন ও আনিলা। তাদের দ্বিতীয় অ্যালবামের নাম দেওয়া হয়েছে 'এখন আমি-২'। সুমনের কথা ও সুরের ৯টি গান থাকছে এবারের সংকলনে। গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন রাফা।

এই প্রসঙ্গে সুমন বলেন, 'এবারের আয়োজনে কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে। কথা-সুর ও কম্পোজিশনে তার ছাপ খুজে পাওয়া যাবে। অনেক দিন থেকে শ্রোতারা 'এখন আমি' অ্যালবামের সিক্যুয়েলের অনুরোধ করে আসছিলেন। ভক্তদের সে প্রত্যাশা পূরণ করতেই এই এ্যালবামটি করা। আশা করছি এবারের আয়োজনটি সবার ভালো লাগবে।'

ইতিমধ্যে সব গানের রেকর্ডিং শেষ হয়েছে। আসছে জুলাই মাসের শেষ প্রান্তে এটি প্রকাশ পাবে বলেও তিনি জানান। সুমন বর্তমানে তার নতুন গানের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এবার বৈশাখে অনলাইনে তার দুটি নতুন গান প্রকাশ পাবে বলেও জানান।

ইআর