ভাসমান জাহাজে অনুষ্ঠিত হলো ‘তবুও ভালোবাসা’ ছবির মহরত। আনিসুল হকের কাহিনী ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন স্বপন আহমেদ।
মঙ্গলবার দুপুরে ফতুল্লার অদূরে বুড়িগঙ্গা নদীর ওপর ভাসমান জাহাজ এম ভি ফ্লেমিংগো‘র ডকে এই চলচ্চিত্রটির শুভ উদ্বোধন ঘোষণা করে ইমপ্রেস টেলিফিল্ম লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
এসময় উপস্থিত ছিলেন রেগে এন্টারটেইনমেন্ট অ্যান্ড ট্যুরিজম লি.-এর ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন জসিম এবং চলচ্চিত্রটির পরিচালক স্বপন আহমেদসহ ছবিটির কলাকুশলীবৃন্দ।
চলচ্চিত্রটি তৈরি হচ্ছে আনিসুল হকের উপন্যাস ‘ক্ষুধা ও ভালবাসার গল্প’ অবলম্বনে।। চলচ্চিত্রটিতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, রিতু ইসলাম, সোহেল খান, লুৎফর রহমান জর্জ, মাহবুবুল আলম চাষী, হেনা প্রমুখ।
৬ মার্চ থেকে কুড়িগ্রাম, মেঘনার চরাঞ্চল এবং ঢাকার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]