রাজধানী ও বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্রে ৮ নভেম্বর রয়েছে নানান আয়োজন। এক ঝলকে জেনে নিন মঞ্চ ছায়ানট মিলনায়তন, ধানমন্ডি শাস্ত্রীয় নৃত্যোৎসব সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমী * জাতীয় নাট্যশালা মূল মঞ্চ : থিয়েটার আর্ট ইউনিটের নাটক না-মানুষি জমিন সন্ধ্যা ৭টায়। আনিসুল হকের উপন্যাস অবলম্বনে লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন।

 * এক্সপেরিমেন্টাল থিয়েটার হল : নাট্যদীপের নাটক ;কর্ণসংবাদ; সন্ধ্যা ৭টায়। লিখেছেন নিরঞ্জন অধিকারী, নির্দেশনায় তানভীর আহমেদ সিডনী।ল্যাবরেটরি থিয়েটার মঞ্চ, থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি), চট্টগ্রাম : তির্যকের ৩৯তম প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের ;রক্তকরবী; সন্ধ্যা ৭টায়। নির্দেশনায় আহমেদ ইকবাল হায়দার।

চলচ্চিত্র স্টার সিনেপ্লেক্স, পান্থপথ* পিঁপড়াবিদ্যা (সকাল ১০টা ৫০, দুপুর ১টা, বিকেল ৩টা ১০, বিকেল ৫টা ২০, সন্ধ্যা সাড়ে ৭টা)। * ড্রাকুলা আনটোল্ড (সকাল সাড়ে ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৭টা ১৫)। * রোর (সকাল ১১টা, দুপুর ১টা ৪০, বিকেল সাড়ে ৪টা, সন্ধ্যা ৭টা ১৫)। * অনেক সাধের ময়না (সকাল ১১টা, বিকেল ৪টা ১৫)। * হান্ড্রেড-ফুট জার্নি (দুপুর ১টা ৫০, সন্ধ্যা ৭টা)।

ব্লকবাস্টার সিনেমাস * পিঁপড়াবিদ্যা (দুপুর সাড়ে ১২টা, বিকেল ৫টা ১০, সন্ধ্যা ৭টা ২০)। * আমরা করবো জয় (বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা)। * অনেক সাধের ময়না (দুপুর ১২টা)। * টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টেলস থ্রিডি (দুপুর সাড়ে ১২টা, সন্ধ্যা ৭টা ১০)। * ড্রাকুলা আনটোল্ড (দুপুর ২টা ৪০, বিকেল ৪টা ৫০, সন্ধ্যা ৭টা ২০)* আনাবেলে (দুপুর সাড়ে ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৭টা)। * জ্যাক রায়ান : শ্যাডো রিক্রুট (দুপুর ২টা ৫০)। * দ্য মেজ রানার (দুপুর ২টা ৪০, বিকেল ৫টা)। * ভ্যালকাইরি (দুপুর ২টা, সন্ধ্যা ৬টা)। * ইনটু দ্য স্টর্ম (বিকেল ৫টা ১০)।

প্রদর্শনী বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি : সৈয়দ হাসান মাহমুদের একক চিত্রকর্ম প্রদর্শনী বিমূর্ত প্রশান্তি চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা।

ঢাকা আর্ট সেন্টার : খাজা মুকাদ্দাস সাদী আহমেদের দ্বিতীয় একক চিত্রকর্ম প্রদর্শনী চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা।

বেঙ্গল আর্ট লাউঞ্জ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র শিক্ষক রোকেয়া সুলতানার উদ্যোগে দি ঢাকা প্রিন্ট ক্লাব শীর্ষক প্রদর্শনী চলবে ৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা।

জেআই