প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেনের বর্ণিল জীবন নিয়ে নির্মিত হবে 'সদরঘাট' নামে একটি চলচ্চিত্র। মেসার্স সরদার অ্যান্ড কোম্পানি নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটি নির্মান করার উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, যৌথ প্রযোজনায় নির্মাণের জন্য 'সদর ঘাট' নামের এ চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) তালিকাভুক্ত হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন,বিএফডিসি কোনো চলচ্চিত্র নির্মাণ করে না। এটি চলচ্চিত্র নির্মাণের সহায়তা দানকারী প্রতিষ্ঠান।
এ কে এম মাইদুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান,সুচিত্রা সেনের স্মৃতি বিজড়িত পাবনার বাড়িটির ইজারা আদেশ নবায়ন না করে 'সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা' প্রতিষ্ঠার লক্ষ্যে ইমাম গাযযালী ইনস্টিটিউটকে বাড়িটির দখল ছেড়ে দিতে পরিপত্র দিয়েছে জেলা প্রশাসক। কিন্তু ইনস্টিটিউট বাড়িটি না ছেড়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট করে। রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া যাচ্ছে না।
গত ১৭ জানুয়ারি কলকাতায় মারা যান সুচিত্রা সেন। ১৯৩১ সালের ৬ এপ্রিল জন্ম নেয়া সুচিত্রার শৈশব ও কৈশোর কাটে পাবনার পৈত্রিক বাড়িতে। সুচিত্রা সেনের শৈশব ও কৈশোরের স্মৃতি বিজড়িত এই বাড়িটির অবস্থান পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
বিনোদন
সুচিত্রাকে নিয়ে নির্মিত হবে চলচ্চিত্র
প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেনের বর্ণিল জীবন নিয়ে নির্মিত হবে 'সদরঘাট' নামে একটি চলচ্চিত্র। মেসার্স সরদার অ্যান্ড কোম্পানি নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটি নির্মান করার উদ্যোগ নিয়েছে।





