বৈশাখী টিভির বাংলা চলচ্চিত্র বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ‘ঢালিউড কড়চা’য় অংশ নিয়েছেন ‘কিস্তিমাত’ ছবির নায়িকা আঁচল ও অভিনেতা টাইগার রবি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় নির্মাতা, উপস্থাপক দেবাশীষ বিশ্বাস।

অনুষ্ঠানে কিস্তিমাত চলচ্চিত্রের শ্যুটিং সময়কার বিভিন্ন মজার ঘটনা নিয়ে আলোচনা হয়। এইছাড়া অনুষ্ঠানে কিস্তিমাতের দুটি গান ও ট্রেলার প্রচার করা হবে।
দেবাশীষ বিশ্বাস বলেন, কিস্তিমাত একটি আধুনিক চলচ্চিত্র অনুষ্ঠানে আমরা সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি।

সোমবার রাত ৮:৩০ মিনিটে প্রচারিত হবে।

আশিকুর রহমান পরিচালিত ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, আঁচল, মিশা সওদাগর। টাইগার মিডিয়া ও দি অভি কথাচিত্র প্রযোজিত ছবিটি এইবারের ঈদে মুক্তি পাচ্ছে।

জেআই,