দীর্ঘ তিন বছর পর চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন মেহের আফরোজ শাওন। সর্বশেষ মাসুদ আখন্দের ‘পিতা’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছিলেন শাওন। মাসুদ আখন্দ পরিচালিত ‘স্বপ্নপোকা’ ছবিতে আইটেম গানে কণ্ঠ দেন তিনি।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেঙ্গল স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বেলাল খান।
শাওন জানান, দীর্ঘ বিরতির পর আবারো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলাম। প্রথমে যখন গানটি গাওয়ার প্রস্তাব পাই, তখন গানটি গাওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু গানটির কথা ও সুর ভালো লাগার কারনে গানটিতে কণ্ঠ দেয়া। আশা করছি গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।
মাসুদ আখন্দের দ্বিতীয় ছবি ‘স্বপ্নপোকা’তে নায়িকা হিসেবে অভিনয় করছেন প্রসূন আজাদ। তার বিপরীতে অভিনয় করবেন পরিচালক নিজেই।
ছবিতে গান রয়েছে ছয়টি। গানগুলো লিখেছেন মাসুদ আখন্দ, আখতারুজ্জামান আজাদ, দেহলোভী। গানের সুর করছেন বেলাল খান, নীল কামরুল, সাজ আহমেদ, আমিত্ব দে।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





