গোয়েন্দাগিরিটা আজকাল তার নেশা হয়ে দাঁড়িয়েছে৷ যেখানেই যাচ্ছেন ছন্দবেশে৷ ‘ ববি জাসুস’ আজকাল খতিয়ে দেখছেন সব৷ শ্যুটিংয়ের চেয়ে ছবির প্রচারে বেশি মজা লাগছে তার৷ বিদ্যা বালনই আজকাল বসি জাসুস হয়ে দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন৷

বিদ্যা জানিয়েছেন তিনি প্রত্যেকটা মুহুর্তে ভীষণ উপভোগ করছেন৷ ভদোদরায় বিদ্যা ছবির প্রচারে এসে জানান, ‘আমি যে শহরেই যাচ্ছে সেখানেই কুব ভাল সাড়া পাচ্ছি৷ সবচেয়ে মজার ব্যাপার হল আমি যখনই ছদ্মবেশে কোথাও যাচ্ছি কেউই আমাকে চিনতে পারছে না৷ এটা খুবই মজার, তাই না?

আমি এই ছবিতে প্রায় ১২টা লুকে কাজ করেছি আর আমি বলতে চাই আমি আমার কেরিয়ারে যেকয়টা সিনেমা করেছি তার মধ্যে এই চরিত্রটা করতে সবচেয়ে মজা লেগেছে আমার৷ ছবির নায়িকা একজন গোয়েন্দা এটা ভারতীয় চলচিত্রে একটা ঐতিহাসিক মূহুর্ত আর ছবির স্ক্রিপ্টের উপর আমার পুরো ভরসা আছে৷

 হায়দ্রাবাদের চারমির্নারে ঘুড়তে যাওয়াটা একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা’৷  বিদ্যা আরও বলেন, ‘ আমার মনে হয় আমরা মেয়েরা যদি চেষ্টা করি তবে তারা খুব ভাল গোয়েন্দা হতে পারি আর ছেলেদের পিছনে ফেলে দিতে পারি৷ আমি ছবির কাজ শুরু করার আগে অনেক রিসার্চ করেছি ও বেশ কিছু ডিটেক্টিভ এজেন্সীতে কথাও বলেছি৷ আর আমি দেখেছি প্রচুর মহিলা এই পেশার সঙ্গে সরাসরি ভাবে যুক্ত৷’

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই