অনেকেই জানেন না, টানা ৬ বছর ধরে আগাম কর দেওয়ার ব্যাপারে এগিয়ে রয়েছেন অভিনেতা অক্ষয় কুমার৷ তিনি যে পরিমাণ কর দিচ্ছেন, তাতে চোখ কপালে ওঠার জোগার৷ এই করের পরিমাণ থেকে সহজেই অনুমান করা যেতে পারে তাঁর বাৎসরিক রোজগার কত বিপুল৷ বলে রাখা ভালো, রোজগারের এই পরিমাণ যে কোনও 'খান'-এর থেকে অনেক বেশি৷
এবারে জেনে নেওয়া যাক কোন অভিনেতা ঠিক কী পরিমাণে আগাম কর জমা দিয়ে থাকেন৷ (বলে রাখা ভালো, এই আগাম করের পরিমাণ ২০১২-১৩ অর্থনৈতিক বছরের৷ এই তথ্য পাওয়া গিয়েছে, খোদ আইটি দফতর থেকে, কোনও অভিনেতা বা অভিনেত্রীর কাছ থেকে নয়৷ ২০১৩-১৪ আর্থিক বছর এখনও শেষ হয়নি বলে এবছরের হিসেব দেওয়া যাচ্ছে না৷)
১) অক্ষয় কুমার: টানা ৬ বছর ধরে তিনি সব চেয়ে বেশি আগাম কর জমা দিচ্ছেন৷ গত বছর তিনি আগাম কর জমা দিয়েছিলেন ১৮ কোটি টাকা৷ তার আগের বছর তাঁর জমার পরিমাণ ছিল ২০ কোটি টাকা৷
২) অমিতাভ বচ্চন: গত বছর আগাম কর জমা দিয়েছিলেন ১২ কোটি টাকা, যেখানে তার আগের বছর তিনি দিয়েছিলেন ৭ কোটি টাকা৷ তথ্য অনুযায়ী সিনিয়র অভিনেতাদের মধ্যে একমাত্র অমিতাভ বচ্চনই এই বিপুল পরিমাণ ট্যাক্স জমা দিয়ে থাকেন, অন্য কেউ নয়৷[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1395224634.jpg[/img]
৩) সালমান খান: যদিও তাঁর ছবি সব থেকে বেশি দর্শক টানে, তবুও তিনি শেষ পর্যন্ত আগাম কর জমা দিয়েছিলেন গত বছর, মাত্র ১১ কোটি টাকা৷ তার আগের বছর তাঁর দেয় করের পরিমাণ ছিল ১৩.৫ কোটি টাকা৷
৪) শাহরুখ খান: তিনিও প্রায় সালমান খানেরই কাছাকাছি৷ গত বছর তিনি আগাম কর দিয়েছিলেন সাড়ে ১০ কোটি টাকা৷ আগের বছর তাঁর করের পরিমাণ ছিল ১৫ কোটি টাকা৷[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1395224669.jpg[/img]
৫) আমির খান: যদিও তিনি বলে থাকেন বলিউডে তিনিই নাকি সব চেয়ে কম পারিশ্রমিক পেয়ে থাকেন৷ কিন্তু আয়কর বিভাগের তথ্য অনুযায়ী গত বছর তিনি দিয়েছিলেন ৮ কোটি টাকা৷ আগের বছর এর থেকেও ১ কোটি বেশি দিয়েছিলেন৷
৬) কারিনা কাপুর: তাঁর ঝুলিতে অনেক ছবি থাকা সত্ত্বেও গত বছর তিনি আগাম কর দিয়েছিলেন ৪ কোটি টাকা৷ আগের বছর তাঁর দেয় করের পরিমাণ ৫.৬ কোটি টাকা৷[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1395224705.jpg[/img]
৭) ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াঙ্কা চোপড়া: এই দু'জনেই আছেন সপ্তম স্থানে৷ গত বছর ক্যাটরিনা জমা দিয়েছেন ৪.৫ কোটি টাকা৷ আগের বছর এই পরিমাণ ছিল মাত্র ২ কোটি টাকা৷ প্রিয়াঙ্কা চোপড়া ক্যাটরিনার থেকে ২ কোটি টাকা পিছনে আছেন৷ গত বছর তিনি জমা দিয়েছিলেন মাত্র ১ কোটি টাকা৷ এই প্রসঙ্গে বলে রাখা ভালো, প্রিয়াঙ্কা এবং ক্যাটরিনার বাড়িতে বছর তিনেক আগে আয়কর দফতর থেকে তল্লাশি চালানো হয়েছিল৷
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]