প্রথমবারের মতো কোন টিভি অনুষ্ঠানে দেখা যাবে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে।

ঈদ উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান স্টার নাইট-এ অতিথি হয়েছেন তারা দুজন। কবির বকুলের পরিকল্পনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় টিভি তারকা নওশীন নাহরীন মৌ।

অনুষ্ঠানে নিজেদের ভাললাগা-ভালবাসা, বিয়ে এবং দাম্পত্য জীবনের অনেক অজানা তথ্য ও ঘটনার কথা বলেছেন আলোচিত এই দম্পতি। সেই সঙ্গে উঠে এসেছে সাকিবের ক্যারিয়ারের সোনালি মুহূর্তের চিত্র, বন্ধু, শুভাকাঙ্খী ও শিক্ষকের কথা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

ঢাকা, ১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই