জনপ্রিয় তারকা অপূর্ব ও মেহজাবিন এবার  একটি  ইলেকট্রনিক্স কোম্পানির ব্রান্ড এ্যামবাসিডর হলেন। গতকাল বিকালে উত্তরার ধানসিড়ি রেষ্টুরেন্টে এক ব্যবসায়িক মত বিনিময় সভায় তাদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেন কোম্পানির এমডি মো জহিরুল আলম চৌধুরী।
অপূর্ব বলেন, নতুন এ কোম্পানী ব্রান্ড এ্যামবাসিডর হয়ে ভালো লাগছে। প্রতিষ্ঠানটি দীঘজীবি হোক এ প্রতাশা করছি। মেহজাবিন বলেন, কোন ইকেট্রনিক্স পণ্যে এই প্রথম ব্রান্ড এ্যামবাসিডর হলাম। সাথে আছে অপূর্ব তাই আরো বেশী ভালো লাগছে। এগিয়ে যেতে আমিও কোম্পনীর সফলতা কামনা করছি।
সভায় আরো উপস্থিত ছিলেন ডিরেক্টর মো: কামরুজ্জামান, ডিরেক্টর মো: কবির আহম্মেদ, ডিরেক্টর মো : ফজলুল হক এ.জি.এম মো: আরজু আলমগীরসহ উর্দ্ধতন কর্মকর্তা ও স্থানীয় ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]