সমাজের বহুল আলোচিত একটি সমস্যা নিয়ে ফিল্ম প্রোডাকশন টিম ‘মোশন ভাস্কর’ এবারে আপনাদের জন্য নিয়ে আসছে ভিন্নধারার তিনটি কাজ। ‘অ্যাকশন এইড’ এর সাম্প্রতিক ক্যাম্পেইন ‘সেইফ সিটি ফর উইমেন’ এর জন্য কাজগুলো নির্মিত হচ্ছে। সামাজিক সচেতনতামূলক বিজ্ঞাপন তিনটির শিরোনাম যথাক্রমে ‘রিয়েল উইমেন’, ‘চোয়েক্স’ এবং ‘সেলফি’।
ইতিমধ্যে বিজ্ঞাপন তিনটির পোষ্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়েছে। অ্যাকশন এইড এই বিজ্ঞাপনচিত্রগুলো তাদের প্রজেক্ট এর অন্তর্ভুক্ত ৪২ টি দেশে প্রদর্শন করবে। এছাড়াও বিজ্ঞাপনচিত্রগুলো অচিরেই অনলাইন ভাইরাল হবে এবং তথ্য মন্ত্রনালয় অনুমতি সাপেক্ষে কাজগুলো টেলিভিশন চ্যানেলেও দেখানো হবে।
ইতিপূর্বে মোশন ভাস্কর ব্রেষ্ট ক্যানসার, ইভটিজিং, যাকাত বিষয়ক সচেতনতামূলক ভিডিও এবং বিশ্বকাপ চলাকালীন সময়ে ‘টোকেন অফ লাভ ফর হন্ডুরাস’ শিরোনামের প্রোমশনাল টিভিসি’র মাধ্যমে অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়েছিলো।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





