এবার ভারতের খ্যাতনামা সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লার একক অ্যালবাম বের হচ্ছে বাংলাদেশ থেকে। প্রথমবারের মতো বাংলাদেশি সুরকারের সুরে হৈমন্তী শুক্লা গানে কণ্ঠ দিলেন।
মোট ৯টি গানের অ্যালবামটি নাম রাখা হয়েছে ‘মন আয়নাতে মন দেখেছি’। অ্যালবামটির সবগুলো গান লিখেছেন মোঃ. আব্দুল্লাহিল বাকী। সুর করেছেন গোলাম সারোয়ার।
এ অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে_ ‘না করেও করতে আপন’, ‘ভালো থেকো তুমি’, ‘মন আয়নাতে মন দেখেছি’, ‘ও ভোরের শিশির’ প্রভৃতি।
ঈদ ও পূজা উপলক্ষে ঢাকা থেকে অ্যালবামটি প্রকাশ করছে ‘সিডি চয়েজ’।
জেআই,





