প্রথম চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান। সামনের ঈদে নিজের প্রযোজিত প্রথম ছবি 'হিরো-দ্য সুপারস্টার' মুক্তি দেয়ার সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার প্রযোজিত প্রথম ছবির জন্য শুভকামনা জানালেন ঢাকাই ছবির আলোচিত নায়ক ও প্রযোজক এমএ জলিল অনন্ত।
একই সময় মুক্তি পেতে যাচ্ছে আলোচিত এই নায়কের নতুন ছবি 'মোস্ট ওয়েলকাম টু'। বাংলাদেশের চলচ্চিত্র প্রেমী দর্শকদের অনেকেরই ধারনা, এ ছবি দুটির মধ্য দিয়ে তারা দুজন প্রতিযোগী হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন।
এ প্রসঙ্গে অনন্ত বলেন, "এখন ছবি নিয়ে তুলনা করার সময় নয়। ছবি মুক্তি পাওয়ার পর দর্শকরাই ভালো-মন্দ বিচার করবেন। শাকিব সাহেব এবারই যেহেতু প্রথম ছবি প্রযোজনা করছেন, তাই তার জন্য দোয়া, ভালোবাসা ও শুভকামনা রইল।"
তিনি আরও বলেন, "আমি মন থেকে চাইব, শাকিব সাহেবের ছবি যেন ব্যবসায়িকভাবে সফলতা লাভ করে। কারণ ছবি বানাতে অনেক কষ্ট করতে হয়। প্রথম ছবিতে যদি ব্যবসায়িক সফলতা আসে, তাহলে পরে আরো ছবি নির্মাণে আগ্রহী হবেন তিনি।"
ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





