অপেক্ষা যেন শেষই হতে চায় না মিলার ভক্তদের। আর তার চেয়েও বড় প্রশ্ন মিলা এখন কোথায়? কী করছেন? মাঝে শোনা গিয়েছিল কিছুটা মাদকাশক্ত হয়ে বেশামাল হয়ে পড়েছেন তিনি। কিন্তু সেও আধেক গুজব, আধেক সত্য নাকি!
সত্যটা এই যে বিভিন্ন বিদেশী কনসার্টেই ব্যস্ত এখন তিনি। এর ভেতরে নিজের কম্পোজিশনে একটি অ্যালবাম রেডী করলেও তা রিলিজের কোনো খবর নেই। প্রকাশনা জি সিরিজও তাদের অডিও রিলিজের চেয়ে পুরোনো গান দিয়ে 'জিটেক' রেডীও' বিজনেসে মুনাফা তুলতেই ব্যস্ত। নতুন করে লগ্নি নয়, পুরোনো গানগুলো থেকেই যদি ফ্রি অর্থ পাওয়া যায়। তাই সেই প্রক্রিয়াতেই নেমেছেন এখন জিসিরিজের কর্নধার নাজমুল হক ভূইয়া।
আর এইসব ডামাডোলে নিজের দুটি ভিডিও রিলিজ করেই ক্ষ্যান্ত দিলেন। এবারে শোনা যাচ্ছে মিলার নতুন অ্যালবামটির সিডি রিলিজ হতে পারে। কিন্তু এই তথ্যও কতটা বিশ্বাসযোগ্য বোঝা মুশকিল। কারণ তা নিয়ে তো কোনো প্রচারের বালাই নেই। এমনকি দেশীয় আয়োজকেরাও খুঁজে পান না। অনেক চ্যানেল প্রডিউসাররাও হয়রান হয়ে যান মিলার ডেট নিয়ে। এ অবস্থায় তার দীর্ঘ প্রতিক্ষার অ্যালবামটি বিশ্বকাপ উন্মাদনা শেষ করেই রিলিজ হবে এমনটাই প্রত্যাশা সকলের। দেখা যাক। কী হয় !
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





