আরটিভির জনপ্রিয় সেলিব্রেটি শো আমি আর মা অনুষ্ঠানে অভিনেত্রী লামিয়া মিমো সম্পর্কে নানা তথ্য তুলে ধরবেন তাঁর মা।
একজন মানুষের সাফল্যের পিছনে মায়েদের ভূমিকা থাকে সবচেয়ে বেশি। আর মায়েদের নিয়ে আর টিভিতে প্রচার হচ্ছে সেলিব্রেটি টক শো ভিত্তিক অনুষ্ঠান আমি আর মা।
তানিয়া আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে মিমোর মা জানাবেন মেয়ের ছোট থেকে বড় হওয়ার নানা রকম মজাদার গল্প।সেই সঙ্গে অনুষ্ঠানে থাকছে তার ছবি ও ভিডিও ফুটেজ।
এছাড়া এ অনুষ্ঠানে থাকছে আরও বেশ কিছু সেগমেন্ট ।
সোহেল রানা বিদ্যুত এর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ৩০ মে শুক্রবার রাত ১১ টা ২০ মিনিটে।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]