ভালবাসার মানুষকে কত আদুরে নামেই না ডাকে প্রেমিক-প্রেমিকারা। এই ডাকার মূল কারণ ভালবাসার মানুষটিকে আরও কাছে পাওয়া। আরও আপন করে পাওয়া। পাওয়ার এই ব্যাকুলতা আবহমানকাল ধরেই ছিল প্রেমিক যুগলদের।

সম্প্রতি কণ্ঠশিল্পী হৃদয় খান তার ভালবাসার মানুষকে কাছে পেয়েছেন এবং সঙ্গে সঙ্গেই ফেস বুক স্ট্যাটাস দিতে ভুল করেননি হৃদয় খান। আর তার ভালবাসার মানুষটি হলেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। তবে এবার হৃদয় খান এগিয়েছেন আরও এক ধাপ। ফেসবুকে ভালবাসার মানুষকে বলেছেন,সুজানা মাই অ্যাঞ্জেল, মাই লাভ।

এর আগে প্রেমের প্রস্তাবে সুজনা সাড়া দেয়ার ঘটনায় ফেসবুকে খুব ঘটা করে লিখেছিলেন হৃদয় খান। তিনি লিখেছিলেন,আলহামদুলিল্লাহ এতো বছর পর আমি সুজানাকে পেলাম। আমার ভালবাসার মানুষটি আমাকে ইয়েস বললো। ভালবাসি, ভালবাসবো সারাজীবন তোমায়।

ঢাকা, ২৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই