ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার তদন্তের জন্য কথা বলতে রাজধানীর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ জুন) বিকাল চার দিকে দিকে তিনি মিন্টো রোডে ডিবি কার্যালয়ে পৌঁছান।

ডিবির একটি সূত্র জানিয়েছে, মামলার বাদী হিসেবে পরীমনিকে ডাকা হয়েছে। তার বক্তব্য শুনবে পুলিশ।

এছাড়া মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে সে বিষয় নিয়েও নায়িকার সঙ্গে কথা বলা হবে।

এবিএস