বেশ কিছুদিন বিরতিতে থাকলেও আবার অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন ৩বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা রিয়াজ। এখন ছোটপর্দার অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
তবে ছোট পর্দায় কাজ করলেও মানসিকভাবে বড় পর্দায় ফেরার পুর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছেন রিয়াজ। আর এ কারণে বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে বেশ জোরালো আলোচনা চলছে তার। সবদিক বিবেচনা করেই এ তারকা আবার পূর্ণোদ্যমে চলচ্চিত্রে ব্যস্ত হয়ে উঠবেন বলে জানিয়েছেন।
এরইমধ্যে ছোট পর্দায় বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন রিয়াজ। সর্বশেষ লিটু সাখাওয়াতের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় ‘সুন্দরীতমা’ নাটকে অভিনয় করেছেন তিনি। এ নাটকে রিয়াজের চরিত্রের নাম ঈশান। নাটকে তার বিপরীতে আছেন নুসরাত ইমরোজ তিশা।
কেমন লাগলো ‘সুন্দরীতমা’ নাটকটিতে কাজ করে-এমন প্রশ্নের জবাবে রিয়াজ বলেন, সত্যি বলতে কি পরিচালক কিংবা আমার কোআর্টিস্ট যেভাবে পরিকল্পনা করে আমরা লোকেশনে গিয়েছিলাম সেভাবে কাজটি করতে পারিনি। কিন্তু তারপরও পরিচালক সকাল আহমেদ যে মেধার পরিচয় দিয়ে নাটকটি নির্মাণ করেছেন তাতে এতোটুকু আমি বলতে পারি দর্শক নাটকটি পছন্দ করবেন। অনেক চমৎকার একটি গল্পের নাটক এটি।
পরিচালক সকাল আহমেদ জানান, আসছে ঈদে নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে। এর আগে একই পরিচালকের ‘এক বছর পরের সন্ধ্যা’ নাটকে অভিনয় করেছেন রিয়াজ। এটি গত পহেলা বৈশাখে আরটিভিতে প্রচার হয়। পাশাপাশি সুমন ধরের পরিচালনায় ‘গল্পে গল্পে ভালবাসা’ নাটকেও অভিনয় করেছেন তিনি।
তবে বেশ কয়েকবছর বিরতির পর চিত্রনায়ক রিয়াজ অভিনয়ে ফিরেছেন মোহন খানের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘ভালবাসার এক ফোটা জল’ ও নাটক ‘গাঙচিলের ঠিকানা’তে অভিনয়ের মধ্যদিয়ে।
সর্বশেষ গত ভালবাসা দিবসে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ছবিতে তাকে দেখা গেছে। এতে তার কোআর্টিস্ট ছিলেন পূর্ণিমা ও আমিন খান। রিয়াজ প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন হুমায়ূন আহমেদ পরিচালিত ‘দুই দুয়ারী ’ ছবিতে অভিনয় করে। এরপর তিনি একই সম্মাননা অর্জন করেন তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ ও চন্দন চৌধুরী পরিচালিত ‘কী যাদু করিলা’ ছবিতে অভিনয় করে।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি তিনি একটি রিয়েলিটি শো’র বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
বড় পর্দায় ফিরছেন রিয়াজ
বেশ কিছুদিন বিরতিতে থাকলেও আবার অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন ৩বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা রিয়াজ। এখন ছোটপর্দার অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে ছোট পর্দায় কাজ করলেও মানসিকভাবে বড় পর্দায় ফেরার পুর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছেন রিয়াজ।





