'সংগ্রাম' রিলিজ পাবার পর আলোচনায় আসেন দিলরুবা ইয়াসমিন রুহী। এটা তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি। তবে এই র্যা ম্প মডেল কাগজে কলমে শুরুটা করেছিলেন কলকাতার মহুয়া চক্রবর্তী পরিচালিত 'গ্ল্যামার' দিয়ে।                      
তিনি এই সিনেমায় চুক্তিবদ্ধ হন ২০১১ সালে। পরে নানা কারণে পেছাতে থাকে কাজ। অবশেষে শুটিং শুরুর খবর পেয়ে গত বুধবার ভারতে যান।
ছবির গল্প এগিয়েছে দেশটির ফ্যাশন ইন্ডাস্ট্রি ও সেখানকার মডেলদের জীবনের নানা অধ্যায় নিয়ে।
রুহী জানান, এখানে তাকে দেখা যাবে বেশ সাহসী ভূমিকায়। অনেকটা খোলামেলা পোশাকেই। আর সহশিল্পী হিসেবে আছেন পরমব্রত চট্টপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় ও সব্যসাচী চক্রবর্তী।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]