‘ভিট চ্যানেল আই টপ মডেল-১৪’র বিজয়ী মিথিলার অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে একটি টেলিফিল্মের মাধ্যমে। আরিফ রহমানের রচনা ও পরিচালনায় টেলিফিল্মটির নাম ‘প্রজন্ম’।
মিথিলা ছাড়াও অভিনয় করবেন ‘চ্যানেল আই-হ্যান্ডসাম দ্য আলটিমেটম্যান’ এর বিজয়ী আবুল কালাম আজাদ, তৌসিফ, আব্দুল্লাহ রানা ও লায়লা হাসানসহ আরও অনেকে।
৩ ফেব্রুয়ারি থেকে উত্তরায় শুটিং শুরু হয়েছে। চলতি মাসের শেষের সপ্তাহে চ্যানেল আই’তে এটি প্রচারিত হবে।
জেআই





