এবার প্রেমের পান্ডুলিপি নামের একটি নাটকে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী দিতি। এ এইচ এম এনামুল হকের রচনায় এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান সোমেন। দিতি ছাড়াও এতে আরো অভিনয় করেছেন রোমানা, টয়া, দিতি, আদনান, এস এম মহসীন প্রমুখ।
৫ জুন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।
নাটকে দেখা যাবে, তরুন পাঠকদের প্রিয় রহস্য উপন্যাস মিষ্টার ডাম্ব। হঠাৎ খবর বের হয়, মিষ্টার ডাম্ব সিরিজের লেখক নিখোঁজ। এ নিয়ে ভক্তদের মাঝে তোলপাড় শুরু হলে প্রকাশক বাধ্য হয়ে সংবাদ সম্মেলন ডেকে জানান লেখক নিখোঁজ নন। প্রকাশক ঘোষনা দেন,পরবর্তী বই মেলায় মিষ্টার ডাম্ব লেখকের প্রেমের উপন্যাস বের হবে। কিন্তু লেখক কোন অবস্থাতেই প্রেমের উপন্যাস লিখতে পারছেন না। এদিকে, বই মেলা ঘনিয়ে এসেছে। এক বন্ধুর পরামর্শে কক্সবাজার সৈকতে চলে যান লেখক। সেখানে দেখা হয় সুন্দরী ফটোগ্রাফার অরোরা'র সাথে। অরোরার প্রেমে পড়ে যান লেখক। শুরু হয় পান্ডুলিপি লেখার কাজ। এমন গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম প্রেমের পান্ডুলিপি।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
দিতির প্রেমের পান্ডুলিপি