সূদুর ফ্রান্সে বসে দেশের জন্য গান করলেন সংগীত শিল্পী ও গীতিকার আশীষ বৈদ্য। তাঁর কথা ও পরিকল্পনায় সম্প্রতি তৈরি হয়েছে বিশেষ দেশের গান 'প্রিয় বাংলাদেশ'। গানটির সুর ও সংগীত করেছেন সাব্বির। গানটিতে কন্ঠ দিয়েছেন দুই শিশু শিল্পীসহ মোট ৯ জন শিল্পী।
শিল্পীরা হলেন সাগর বড়ুয়া, রোজী মজুমদার, শিউলী গিয়াস, অপরাজিতা চক্রবর্তী, সুমা দাস, তাসলিমা ফেরদাউস রীমা, আশীষ বৈদ্য, আদ্রিতা বৈদ্য ও অনিম সিয়াম।
আশীষ বৈদ্য বলেন, 'দেশের বাইরে থাকলেই আমি সব সময় দেশের প্রতি অন্যরকম একটা টান এবং ভালোবাসা অনুভব করি। সেই তাগিদ থেকই গানটি করেছি। আশাকরি সবাই পছন্দ করবেন।' খুব শিগগিরই গানটির মিউজিক ভিডিওর কাজ শুরু হবে।
ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





