বাংলাদেশে এ বছর পূর্ণ হয়েছে লাক্সের ৫০ বছর। এ উপলক্ষে লাক্সের তিন প্রজন্মের তিন সুন্দরীকে নিয়ে তৈরি হলো একটি বিজ্ঞাপনচিত্র। সুন্দরীরা হলেন মৌসুমী, মম ও মেহজাবিন।
তিনজনই এর আগে সৌন্দর্য বৃদ্ধির সাবান লাক্সের বিজ্ঞাপনচিত্রে পৃথকভাবে মডেল হয়েছেন। এবার একসঙ্গে লাক্সের বিজ্ঞাপনে দেখা যাবে এই তিন তারকাকে।
সম্প্রতি রাজধানীর তেজগাঁওস্থ কোক স্টুডিওতে বিজ্ঞাপনচিত্রটির দৃশ্যধারণ হয়েছে। এর নির্দেশনা দিয়েছেন ওয়াহিদ তারিক।
ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





