আলোচনার তুঙ্গে থাকা ‘মেন্টাল’ চলচ্চিত্রের টাইটেল ট্র্যাকের অডিও অনলাইনে প্রকাশ করে হয়েছে। ‘মেন্টাল’ শিরোনামের গানটির কথা লিখেছেন প্রসেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন সত্যজিৎ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন ডাব্বু।

শামীম আহমেদ রনী পরিচালিত ‘মেন্টাল’ ছবিতে অভিনয় করছেন তিশা, আঁচল, পড়শী , মিশা সওদাগর, ডন প্রমুখ। ছবিটি প্রযোজনায় বাংলা এক্সপ্রেস ফিল্মসের এবং পরিবেশনায় দি অভি কথাচিত্র।

উল্লেখ্য, এটি ছবিটির প্রথম অফিশিয়াল অডিও রিলিজ। বাংলাএক্সপ্রেসের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন পারভেজ চৌধুরী। নির্বাহী প্রযোজক জাহিদ হাসান অভি।

পহেলা বৈশাখে ছবিটি হলে মুক্তি পাচ্ছে।

জেআই