পরিচালক সায়মন তারিকের ‘ক্রাইম রোড’ চলচ্চিত্রে প্লেব্যাক করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতীক হাসান। ‘চুপ চুপ চুপ’ শিরোনামের গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপে। সঙ্গিতায়োজন করেছেন আলী আকরাম শুভ। সম্প্রতি রাজধানীর শব্দ স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পূর্ণ হয়।

প্রয়াত বরেণ্য কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর যোগ্য উত্তরসূরি প্রতীক হাসান। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে প্রচারিত লিটন অধিকারী রিন্টুর কথায় এবং আলী আকবর রুপুর সুরে ‘জীবনের এই আনন্দময় দিন’ শিরোনামের গানটি প্রতীক হাসান’র প্রথম রেকর্ডকৃত গান। গান গাওয়ার পাশাপাশি ‘মন ছুঁয়েছে মন’ চলচ্চিত্রে অভিনয়ে করতেও দেখা গেছে প্রতীক’কে।

অ্যাকশন ধাঁচের ‘ক্রাইম রোড’ চলচ্চিত্রে অভিনয় করবেন- আনিসুর রহমান মিলন, সায়লা সাবি, জেফ, বিপাশা কবীর, শিশির, সাদিয়া আফরিন, শরীফ চৌধুরী, সজল, বড়দা মিঠু, মিশা সওদাগর, মিজু আহমেদ, আহমেদ শরীফসহ অনেকে।

এ চলচ্চিত্রে মোট গান থাকবে ছয়টি। একটি গানের রেকর্ডিং করা হয়েছে। এ ছাড়া অন্যান্য গানে কণ্ঠ দেবেন তানজিলা রুমা, লেমিস সহ আরও কয়েকজন।

ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছে গত ৩১ ডিসেম্বর। পরিচালক সূত্রে জানা যায় ৫ মার্চ থেকে দেশের বিভিন্ন লোকেশনে ‘ক্রাইম রোড’ চলচ্চিত্রের শুটিং শুরু হবে।

জেআই