এবার নেতা হতে চান সালাউদ্দিন লাভলু। যদিও তিনি একাধারে চিত্রগ্রাহক, অভিনেতা ও নির্মাতা।

এরপরও তার বড় ইচ্ছা তিনি নেতা হবেন। আর এ লক্ষ্য পূরণে কাজও শুরু করে দিয়েছেন এ তারকা। তবে তা বাস্তবে নয়। একটি টিভি নাটকে তিনি একজন নেতার চরিত্রে অভিনয় করেছেন।ফারুক হোসেনের রচনা ও হিমেল আশরাফের পরিচালনায় 'মিস্টার পাষাণ এখন নেতা হতে চায়' নামে ঈদের নাটকে এ চরিত্রে দেখা যাবে সালাউদ্দিন লাভলুকে।

পাষাণ একজন সিরিয়াল কিলার। সে নির্মম ভাবে মানুষ খুন করে। তাকে নিয়েই এ নাটকের গল্প। এ নাটকে আরও অভিনয় করেছেন, অপর্ণা, হিমে হাফিজ প্রমুথ।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই