করণ জোহরের বার্থডে পার্টি মানেই হ্যাপিনিং। তা শুধু পার্টির মেজাজ নিয়েই নয়, বলিউডের নায়ক-নায়িকাদের নানা আদবকায়দা, গুঞ্জন, তর্কাতর্কি ঘটে এই পার্টি জুড়েই। আর এবার সেই বির্তকে জড়িয়ে পড়লেন শাহরুখ-হৃত্বিক। তাও একটা সিগারেটের জন্য!
বার্থডে পার্টি প্রায় জমে উঠেছে।  ঘরের এক কোণায় দাঁড়িয়ে নতুন অভিনেত্রী অন্তরার সঙ্গে ছবি নিয়ে নানা কথা বলছিলেন শাহরুখ। হঠাৎই ঘরে প্রবেশ ঘটে হৃত্বিক রোশনের। প্রবেশের মুখেই দাঁড়িয়েছিলেন অভিনেত্রী জ্যাকলিন। জ্যাকলিনের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ সিগারেটের জন্য কোর্টের পকেটে হাত ঢোকাতেই হৃত্বিকের মনে পড়ে, বাড়িতেই তিনি ফেলে এসেছেন সিগারেট কেস। তাহলে উপায়! সামনে শাহরুখকে দেখে নাকি ভরসা পায় হৃত্বিক। শাহরুখের কাছে দুম করে একটা সিগারেট চেয়ে ফেলেন শাহরুখ। মিষ্টি হেসে শাহরুখ সিগারেট তো দিলেন, কিন্তু বচসা শুরু হল বাদশার মন্তব্য থেকেই।
শাহরুখ হৃত্বিককে বলে উঠলেন, ‘এই সিগারেটটা মন দিয়ে খেয়ে ফেলো। তাতে যদি অভিনয়টা একটু শেখো।’ মন্তব্য শুনে হতভম্ব হৃত্বিক কিছুক্ষণ চুপ করে থাকেন। তবে উত্তর দেন হেসে, হৃত্বিক শাহরুখকে বলে ওঠেন, ‘সত্যি যদি এই সিগারেট খেলে অভিনয় শেখা যেত। তাহলে তুমি এতদিন কি করছ?’
এরপর আর পার্টিতে হৃত্বিককে দেখা যায়নি। শোনা গেছে শাহরুখের সিগারেটটা ওয়েস্টবিনে ছুঁড়ে ফেলে বাড়ির দিকে রওনা দেন রোশন পুত্র।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]