গ্ল্যামার ওয়ার্ল্ড ছেড়ে ত্যাগী হলেন ওঁলা ওলিভারোস৷ মডেলিংয়ের পেশায় নাম লিখিয়ে বহু মানুষের মন চুরি করেছিলেন এই লাস্যময়ী৷ জনপ্রিয়তার কমতিও ছিল না এই স্প্যানিশ মডেলের৷ তাঁর ঝলক দেখা গিয়েছে সেলুলয়েডের পর্দাতেও৷ কিন্তু আচমকাই মেরুবদল৷ খোলামেলা বসন ছেড়ে তাঁর গায়ে উঠল নানের ইউনিফর্ম৷
জনপ্রিয়তা বিসর্জন দিয়ে ওঁলা এখন সন্ন্যাসীনি৷
কিন্তু হঠাৎ সর্ব ত্যাগী হলেন কেন ওঁলা? এর উত্তরে এই স্প্যানিশ মডেল জানান, জগতজোড়া খ্যাতি আর সাফল্যের পরও সুখী ছিলেন না তিনি৷ মনের মধ্যে ঘোরাফেরা করত উষ্ণ স্রোত৷ কিন্তু গির্জায় প্রার্থনা করতে যাওয়ার সময় নিজের মধ্যে এক আলোড়ন অনুভব করেন তিনি৷ এর পরই মাদ্রিদে এক ধর্মযাজকের সঙ্গে দেখা করেন৷ বুঝতে পারেন ঈশ্বর তাঁকে ডাকছে৷ সেই আহবান আর উপেক্ষা করতে পারেননি৷
মডেল থেকে সন্ন্যাসিনী হয়ে ওঠার ঘটনা অবশ্য প্রথম নয়৷ ২০০৫ সালে মডেলিং ছেড়ে গির্জার পথে পাড়ি দিয়েছিলেন কলম্বিয়ান মডেল আমাদা রোসা প্যারেজ৷ তিনি বলেছিলেন, আমি এমন এক মডেল হতে চাই, যা নারীর সত্যিকারের মর্যাদাকে তুলে ধরবে৷ নিজেকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাই না৷’
ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





