গত বৈশাখে প্রকাশিত হয়েছিল গীতিকার আশিক বন্ধু’র লেখা গান নিয়ে ‘রোড নাম্ভার ওয়ান’অ্যালবামটি। অ্যালবামটির ভাল সাড়া পাওয়ার কারণে এবার শুরু করেছেন ‘রোড নাম্বার টু’ অ্যালবামের কাজ।
সব কয়টি সুর সঙ্গীতায়োজন করছেন সজীব দাস। ইতিমধ্যে চারটি গানের কাজ শেষ হয়েছে।
আশিক বন্ধু জানান, এবার সিনিয়র আর এ প্রজন্মের শিল্পীদের মেলাবন্ধনে গানগুলো তেরি করা হচ্ছে। পুরোদমে রেকর্ডিং চলছে। যে কোনো একটা উৎসবে অ্যালবামটি প্রকাশ করা হবে।
অ্যালবামে থাকছে জনপ্রিয় বরেণ্য চারজন শিল্পীর একক গান। বাকি চারটি ডুয়েট গান করছেন এই প্রজন্মের চারজন তারকা।
উল্লেখ্য আগের অ্যালবামের গানগুলোতে কন্ঠ দিয়েছিলেন ফাহমদিা নবী, লুৎফর হাসান, শহীদ, আরজে রাজু, শশী, রিজভী ওয়াহিদ, কর্নিয়া, এম এস রানা, মারিয়া। ‘রোড নাম্ভার ওয়ান’ অ্যালবামটি এসেছিল সিডি চয়েস এর ব্যানারে।
ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





