না ফেরার দেশে পাড়ি জমালেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অস্কার দে লা রেন্তা।
দীর্ঘ এক দশক ধরে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে হার মানলেন ডোমিনিকান বংশোদ্ভূত এই আমেরিকান ফ্যাশন লিজেন্ড।
সোমবার স্থানীয় সময় দিনগত রাতে ৮২ বছর বয়সে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন স্ত্রী আনেত্তে এঞ্জেলহার্ড।
১৯৫০ সালে প্যারিসে তার ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি নিউ ইয়র্ক পারি জমান উন্নত জীবন ধারনের জন্য।
তিনি তার জীবনে চার জন আমেরিকান ফার্স্ট লেডির ড্রেসের ডিজাইন করেন। এছাড়া অনেক বিশ্ব বিখ্যাত তারকা যেমন: এমি এডামস, সারা জেসিকা,পেনেলোপ ক্রুজেরও ডিজাইনার ছিলেন তিনি।
ইআর





