গত কয়েকদিনে ভারতের বাংলা ছবির নির্মাতা থেকে শুরু করে অনেক অভিনয়শিল্পী বাংলাদেশের ছবির সঙ্গে যুক্ত হয়েছেন। এবার জানা গেল, ওপার বাংলার অভিনেতা অঙ্কুশ অভিনয় করবেন এপারের ছবিতে। নাম ‘রোমিও জুলিয়েট’। এতে তার সহশিল্পী মাহি।
ছবিটি পরিচালনা করবেন কলকাতার অশোক পাতি। যৌথ প্রযোজনার ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসকে ফিল্মস ও আমাদের দেশের জাজ মাল্টিমিডিয়া।
জানা যায়, আগামী ১৬ই সেপ্টেম্বর মাহি এই উপলক্ষে কলকাতা যাচ্ছেন। সেইখান থেকে পুরো টিম লন্ডন যাবে। ছবির অধিকাংশ শুটিং লন্ডনেই হবে। ছবিটিতেও আরও অভিনয় করবেন মিশা সওদাগর ও কাবিলা।
আরো জানা গেছে, রনবীর সিং ও দিপীকা পাড়কুন অভিনীত সঞ্জয়লীলা বানশালীর ‘রামলীলা’ ছবির রিমেক ছবি হবে ‘রোমিও জুলিয়েট’।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





