পরিচয়টা দীর্ঘদিনের দেবাশীষ বিশ্বাসের। বাবা দিলীপ বিশ্বাসের এর সূত্র ধরে কর্মক্ষেত্রে পরিচয়। এন কে সলিল, কলকাতার বিখ্যাত চিত্রনাট্যকার। এইবার তার চিত্রনাট্যে ছবি পরিচালনা করবেন দেবাশীষ।

দেবাশীষ বলেন, সম্পূর্ণ বাংলাদেশী একটি প্রোডাকশন হবে ছবিটি। নাম ঠিক না হওয়া এই ছবিতে কলকাতার হিরণ নায়ক হিসেবে থাকতে পারে। তার সাথে কথাবার্তা চলছে। আর নায়িকা হিসেবে বাংলাদেশের একজন থাকছেন।

ছবিটি প্রযোজনা করছে ভার্সেটাইল মিডিয়া। দেবাশীষ এন কে সলিলের সাথে কাজ করে সুযোগ করে দেবার জন্য প্রযোজক আরশাদ আদনানকে বিশেষভাবে ধন্যবাদ জানান। ছবিটির শ্যুটিং এই বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে।

দেবাশীষ পরিচালিত সর্বশেষ ছবি ‘ভালবাসা জিন্দাবাদ’ গত বছর মুক্তি পেয়েছিল।

উল্লেখ্য এন কে সলিল ‘আমি সেই মেয়ে’ দিয়ে শুরু তার ক্যারিয়ার শুরু করেন। তারপর একে একে ‘অন্নদাতা’, ‘হিরো’, ‘এম এল এ ফাটাকেষ্ট’, ‘মিনিস্টার ফাটাকেষ্ট’, ‘মহাগুরু’, ‘আই লাভ ইউ’, ‘চিরদিনই তুমি যে আমার’, ‘মন মানে না’, ‘চ্যালেঞ্জ’, ‘বল না তুমি আমার’, ‘অমানুষ’, ‘জোশ’, ‘দুই পৃথিবী’, ‘মন যে করে উড়ু উড়ু’, ‘কেল্লাফতে’, ‘সেদিন দেখা হয়েছিল’, ‘চলো পাল্টাই’, ‘পাগলু’, ‘রোমিও’, ‘লে হালুয়া লে’, ‘জানেমান’, ‘আওয়ারা’, ‘পাগলু ২’, ‘চ্যালেঞ্জ ২’, ‘দিওয়ানা’, ‘লাভেরিয়া’, ‘রকি’, ‘বস’, ‘মজনু’, ‘বাঙালি বাবু ইংলিশ মেম’, ‘রংবাজ’, ‘অরুন্ধতী’, ‘গেম’ থেকে হালের ‘বিন্দাস’ পর্যন্ত কলকাতার অধিকাংশ আলোচিত ও ব্যবসা সফল ছবির চিত্রনাট্যকার।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই