[b]বার্লিন:[/b] দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত অসংখ্য মানুষের একজন হচ্ছে জার্মান কিশোরী আনা ফ্রাংক। তবে নিজের লেখা একটি ডায়েরির কারণে জার্মান নাৎসিদের হাতে নিহত লাখো মানুষের মধ্যেও সে আলাদা। জার্মানিতে আবারো ছবি তৈরি হবে তাকে নিয়ে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের হাত থেকে বাঁচতে পরিবারের সঙ্গে জার্মানি ছেড়ে পাশের দেশ নেদারল্যান্ডসে চলে গিয়েছিল আনা ফ্রাংক। জার্মান-ইহুদি পরিবারের ছোট্ট একটি মেয়ে তখন নিজে দেখেছে যুদ্ধের নির্মমতা,বীভৎসতা। আমস্টারডামে একটি বাসায় আত্মগোপন করে থাকার সময় থেকে ১৫ বছর বয়সী আন্না যা দেখেছেন তার সবই আছে তার ডায়েরিতে। হৃদয়স্পর্শী বর্ণনায় লেখা সেই ডায়েরি আজও আবেগাপ্লুত করে পাঠকদের।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1390289656.jpg[/img]
সেই ডায়েরির বর্ণনাকে পুঁজি করেই নতুন ছবি তৈরির কাজে হাত দিচ্ছেন জার্মান প্রযোজক অলিভার ব্যারবেন। খবরটি জানিয়েছে জার্মানির ম্যাগাজিন ‘ডেয়ার স্পিগেল'। আনা ফ্রাংককে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বেশ কিছু চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। তবে আশ্চর্যের ব্যাপার, এখনো পুরোপুরি জার্মান ভাষায় একটাও ছবি হয়নি। এ কারণেই আগামী গ্রীষ্ম থেকে জার্মান টেলিভিশন চ্যানেল জেডডিএফ-এর জন্য নতুন একটি ছবির কাজ শুরু করছেন ব্যারবেন।
বিশ্বখ্যাত উপন্যাস বা বিশ্বখ্যাত ব্যক্তিদের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ নতুন কিছু নয়। আনা ফ্রাংককে নিয়ে ব্যারবেনের নতুন প্রযোজনাকে অনেকের কাছে তাই খুব গতানুগতিক মনে হতে পারে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1390289712.jpg[/img]
তবে জেডডিএফ-কে উদ্ধৃত করে স্পিগেল জানিয়েছে,ছবিটি হবে আনা ফ্রাংককে নিয়ে নির্মিত আগের ছবিগুলোর চেয়ে আলাদা। ব্যারবেন জানিয়েছেন,এ ছবিতে নাৎসিরা নেদারল্যান্ডস দখল করার পর আনা ফ্রাংকের পরিবারকে ধরে কনসেনট্রেশন ক্যাম্পে নিয়ে যায়,সেখানে মৃত্যুর আগ পর্যন্ত অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয় কিশোরী আনাকেও এসব বিষয় অবশ্য ছবির বাইরেই রাখা হবে। তার মতে,এ সব সবার জানা বিষয় এবং এগুলো না দেখালে কোনো ক্ষতি হবে না। আনার ১৫ বছরের জীবনের শেষ পাঁচ বছর,অর্থাৎ ১৯৩৯ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত ঘটে যাওয়া অনেক ঘটনাই দেখানো হবে ছবিতে। সুতরাং এমন কিছুই দেখা যাবে যা আগের ছবিগুলোতে হয়ত আসেনি।
নির্মাণ কাজ শেষ হওয়ার পর জার্মানিতে টেলিভিশনে দেখানো হবে ছবিটি। ডিভিডি তৈরি করে তা ছাড়া হবে বাজারেও। আর চাইলে আমরা,আপনারা সকলেই বিনা মূল্যে পেতে পারি সেই ডিভিডি,দেখে জানতে পারি আনা ফ্রাংকের কথা। সূত্র: ডি ডাব্লিউ
টাইম নিউজ/এসএমএ
বিনোদন
আনা ফ্রাংকে নিয়ে আবারো চলচ্চিত্র
বার্লিন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত অসংখ্য মানুষের একজন হচ্ছে জার্মান কিশোরী আনা ফ্রাংক। তবে নিজের লেখা একটি ডায়েরির কারণে জার্মান নাৎসিদের হাতে নিহত লাখো মানুষের মধ্যেও সে আলাদা। জার্মানিতে আবারো ছবি তৈরি হবে তাকে নিয়ে।





