কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা দীর্ঘ ১০ বছর পর নিজের মৌলিক একক গানের অ্যালবাম প্রকাশ করতে চলেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন-এর ব্যানারে আগামী রোজার ঈদে অ্যালবামটি বাজারে আসবে।
এর শিরোনাম দেয়া হয়েছে 'আড়ালে'।
এরমধ্যেই অ্যালবামটির কাজ প্রায়ই শেষ হয়েছে। দীর্ঘদিন পর নিজের একক অ্যালবাম প্রসঙ্গে কনকচাঁপা বলেন, এতদিন চলচ্চিত্রের গান নিয়েই বেশি ব্যস্ত ছিলাম। সে জন্যই মৌলিক গান নিয়ে একক অ্যালবাম প্রকাশে এই বিরতি। তবে ভেতরে ভেতরে তাড়না কাজ করছিল। শ্রোতাদের কাছ থেকেও অনুরোধ এসেছে বার বার। চলচ্চিত্রের গান নিয়ে ব্যস্ত থাকলেও মাঝে মাঝে বিভিন্ন মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা।
এছাড়া পুরনো দিনের গান নিয়েও প্রকাশিত হয়েছে তার অ্যালবাম। এ প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্রের গান গাওয়ার পাশাপাশি কয়েকটি মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছি। লেখালিখি নিয়েও ব্যস্ত সময় কেটেছে। দীর্ঘ বিরতি থাকলেও শেষমেষ একটি ভালো অ্যালবাম শ্রোতাদের হাতে তুলে দিতে পারছি বলে আনন্দ লাগছে।
কনকচাঁপার নতুন এই অ্যালবামের ৪টি গানের সুর ও সংগীতায়োজনের কাজ করেছেন মঈনুল ইসলাম খান। বাকি ২টি করে ৪টি গানের সুর ও সংগীত করেছেন নকীব খান ও পিলু খান।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
১০ বছর পর কনকচাঁপার 'আড়ালে'
কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা দীর্ঘ ১০ বছর পর নিজের মৌলিক একক গানের অ্যালবাম প্রকাশ করতে চলেছেন। প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন-এর ব্যানারে আগামী রোজার ঈদে অ্যালবামটি বাজারে আসবে।





