মুম্বইয়ের ফিল্মসিটিতে গুলি চালিয়ে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন বলিউডের অন্যতম অভিনেতা অমিতাভ বচ্চন। তবে এতে রাজু নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তিনি মুম্বইয়তেই এক সিকিউরিটি এজেন্সি চালাতেন।

মুম্বাই পুলিশের অ্যাডিশনাল কমিশনার ফতেহ সিং পটেল জানান, দুজন দুষ্কৃতী মোটরসাইকেলে করে এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলি লাগে রাজুর পেটে। তাকে প্রথমে লাইফলাইন হাসপাতালে ভর্তি করা হয়, পরে সেখান থেকে নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

যেখানে গুলি চলে তার ২০ ফুটের মধ্যে শুটিং করেছিলেন অমিতাভ বচ্চন। গুলি চলার পর তিনি টুইট করে, "দ্য ১৮৭৩-ওকে!! ফিল্মসিটিতে শুটিং করছি..মাত্র ২০ ফুটের মধ্যে গ্যাং ওয়ার শুটআউট...!! একজন মৃত...চারিদিকে পুলিশ.."

জেডআই