জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস কাজ করতে যাচ্ছেন আরো একটি নতুন ছবিতে। পরিচালক শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত নতুন এই ছবির নাম ''হ্যালো তোমাকে চাই''।
ছবিটিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ছবিটির পরিচালক শাহাদাৎ হোসেন লিটন জানিয়েছেন, এরই মধ্যে ছবির স্ক্রিপ্ট লেখার কাজ শেষ হয়েছে। গল্প লিখেছেন মিজানুর রহমান মিজান। আসছে ঈদুল আযহার পর থেকে ছবিটির শুটিং শুরু হবে। সব ঠিক থাকলে দেশের পাঁচটি জেলায় একটানা ছবির শুটিং করা হবে।
ইআর





