সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী স্বামী-স্ত্রীর মধ্যে স্বামীকেই বয়সের দিক থেকে বড় হতে হয়। এমনটা সর্বদা ঘটলেও বলিউডে রয়েছে এর ব্যতিক্রম কিছু তারকা যারা তাদের স্ত্রী অপেক্ষা কমবয়সী। তেমনই কিছু বলিউড তারকাদের নিয়ে আজকের আয়োজন।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391858337.jpg[/img]
রুপ কথার গল্পেরমতই তাদের প্রেমের পরিণতি। এক দশকেরও বেশি সময় ধরে রয়েছেন একে অপরের সাথে। মডেলিং পেশাই তাদের দুজনকে কাছে নিয়ে আসে। খুব বেশি দিন সময় নেননি এই দুই তারকা একে অপরের প্রেমে পড়তে। তবে মজার ব্যাপার হল মেহের তার স্বামী বলিউড অভিনেতা অর্জুন রামপাল অপেক্ষা দু’বছরের বড়।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391858372.jpg[/img]
সালমানের সাথে সম্পর্ক ভাঙার পর বিবেক ওবেরয়ের সাথে বিতর্কে জড়ান সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রায় তবে শেষপর্যন্ত অভিষেক বচ্চনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এখানেও মেহেরের মতো স্বামী অভিষেকের থেকে দু’বছরের বড় ঐশ্বরিয়া। তবে বয়সের এই পার্থক্য কখনই তদের সম্পর্কে প্রভাব ফেলতে পারেনি।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391858431.jpg[/img]
রাজ কুন্দ্রা খ্যাতির রাজা আর শিল্পা শেঠী সৌন্দর্যের রানী। এই দুইয়ের বিয়ের কাহিনীও অনেকটা রূপকথারমতো। রাজ কুন্দ্রা শিল্পার অনেক বড় একজন ভক্ত ছিলেন এবং মোক্ষম সময়টি বুঝে শিল্পাকে বিয়ের প্রস্তাবটি দিয়েই বসেন এই ব্যবসায়ী। শিল্পা শেঠীও তার স্বামী রাজ কুন্দ্রা থেকে তিন মাসের বড়।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391858483.jpg[/img]
ফারহান আখতার একজন সফল পরিচালক, গায়ক, অভিনেতা, প্রযোজক, এবং গীতিকারের নাম। তবে তিনি একজন ভাল পিতা এবং স্বামীও বটে। রূপালী জগতে সফলতা অর্জনের বহু আগেই তার থেকে ৬ বছরের বড় অধুনাকে বিয়ে করেন ফারহান। (সূত্র: টাইমস অব ইন্ডিয়া)
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
বউয়ের থেকে কমবয়সী স্বামী
সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী স্বামী-স্ত্রীর মধ্যে স্বামীকেই বয়সের দিক থেকে বড় হতে হয়। এমনটা সর্বদা ঘটলেও বলিউডে রয়েছে এর ব্যতিক্রম কিছু তারকা যারা তাদের স্ত্রী অপেক্ষা কমবয়সী। তেমনই কিছু বলিউড তারকাদের নিয়ে আজকের আয়োজন।





