আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’। ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন বাপ্পি ও মিষ্টি জান্নাত।

এই ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে নায়িকা মিষ্টি জান্নাত’র। ছবিটিতে আরো অভিনয় করেছেন আলেকজেন্ডার বো, শাহনূর, মারুফ আকিব, কাজী হায়াত, রেহেনা জলি, রাশেদা চৌধুরী ও গাংগুয়াসহ আরো অনেকে।

ছবিটিতে বাপ্পির চরিত্রের নাম নিবিড় ও মিষ্টির চরিত্রের নাম কাজল । ঢাকা থেকে চট্টগ্রামে যাবার পথে নিবিড়ের সঙ্গে রেল স্টেশনে দেখা হয় কাজলের। টিকিট কাউন্টারে দাড়িয়ে থাকা মেয়েদের সাথে দুষ্টুমি করতে থাকে নিবিড়, যা কাজলকে খুব বিরক্ত করছিলো। এর পর ঘটে নানা ঘটনা। এরই সূত্র ধরে ছবির গল্প প্রবাহ।

মোশারফ হোসেন প্রযোজিত লাভ স্টেশন ছবির কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনায় ছিলেন শওকত আলী ইমন।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ