পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী কবীর সুমন গুরুতর অসুস্থ ।

আজ সোমবার (২৮ জুন) ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বয়সজনিত কারণে মাঝে মধ্যেই সুমনের শারীরিক সমস্যা দেখা যাচ্ছিল। এবার হাসপাতালে ভর্তি হতে হলো ৭২ বছর বয়সী এই শিল্পীকে।

কবীর সুমনের শ্বাসকষ্টের সঙ্গে জ্বর রয়েছে। তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য কিছু সমস্যাও রয়েছে তার।

হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে ভর্তির সময় সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০। এই মুহূর্তে অক্সিজেন দিতে হচ্ছে তাকে। তার কোভিড পরীক্ষাও করা হয়েছে। যদিও এখনও রিপোর্ট আসেনি। এ ছাড়া তার বুকের এক্স-রে, স্ক্যান ও রক্তপরীক্ষা করা হবে।

এইচএন