‘শ্যামল ছায়া’ ও ‘অনিল বাগচীর একদিন’আগামীকাল ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিনা টিকিটে দেখা যাবে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি দুটি। একটি হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্যামল ছায়া’,
অন্যটি হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’।
শাহবাগের জাতীয় জাদুঘর ও সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘরে ছবি দুটির প্রদর্শনী হবে।
বিনা টিকিটে ছবি দুটি প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। প্রতিদিন সকাল ১০টা ও দুপুর ২টায় দেখানো হবে ছবি।
‘অনিল বাগচীর একদিন’ ছবিটির দেখা যাবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। আর ‘শ্যামল ছায়া’ দেখা যাবে স্বাধীনতা জাদুঘরের প্রধান মিলনায়তনে।
‘শ্যামল ছায়া’ ছবিতে অভিনয় করেছেন হুেমায়ূন ফরিদী, রিয়াজ, মেহের আফরোজ শাওন, স্বাধীন খসরু, তানিয়া আহমেদ ও আহমেদ রুবেল প্রমুখ।
‘অনিল বাগচীর একদিন’ ছবিতে দেখা যাবে গাজী রাকায়েত, আরেফ সৈয়দ, তৌফিক ইমন, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিঠু ও মিশা সওদাগরকে।
ছবি দুটি সবার কাছে ভালো লাগবে বলে মনে করছেন সাংস্কৃতি ও বিনোদন পিপাসুরা।
এসএম





