এ্যাডাম দৌলা পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র 'বৈষম্য' মুক্তি পাচ্ছে ২১ মার্চ। ছবিটি প্রথমে ব্লকবাস্টার, বসুন্ধরা সিনেপ্লেক্স, বলাকা সিনেওয়ার্ল্ড ও মধুমিতা হলে মুক্তি দেওয়া হবে। এই চারটি সিনেমা হলে প্রদর্শিত হওয়ার পর সারাদেশের হলগুলোতে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে প্রযোজনা সংস্থার।                    
পরিচালক এ্যাডাম দৌলা জানান, বাংলাদেশে শিশুতোষ চলচ্চিত্রের সংখা খুবই কম। 'বৈষম্য' মূলত একটি অ্যাডভাঞ্চার ধর্মী শিশুতোষ চলচ্চিত্র, যার মাধ্যমে আমি বাংলাদেশের নানা বৈষম্যকে তুলে ধরার চেষ্টা করেছি।
বৈষম্যর কাহিনী গড়ে ওঠেছে জেমি নামের এক শিশুকে কেন্দ্র করে। ধনী ঘরের এই ছেলেটির বাবা তাকে নিজের কোম্পানির একটি পন্য বিক্রির জন্য কিছুদিনের জন্য ঢাকার রাস্তায় ছেড়ে দেন জীবনকে বোঝার জন্য। আর রাস্তায় নেমেই শিশুটির চোখে পড়ে পাহাড়সম বৈষম্য।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী অঙ্কণ। এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান। তিনি বলেন, দীর্ঘদিন বিদেশে থাকার কল্যাণে আন্তর্জাতিক একটি আবহ সিনেমাটিতে ফুটিয়ে তোলেছেন এ্যাডাম দৌলা, এই ছবিটি আর দশটা গতানুগতিক ছবির মতো নয়। দর্শক একটা আন্তর্জাতিক মানের ছবি উপভোগ করবে বলেই আমি মনে করি।
ছবিটিতে সাজ্জাদ হোসেন রনি ও মিতা চৌধুরীসহ আরো অনেকেই অভিনয় করেছেন। ছবিটি নির্মাণ করছে কীর্তন খোলা প্রোডাকশন হাউজ।
উল্লেখ্য বৈষম্য ছবিটি বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। আন্তর্জাতিকভাবে পরিবেশনের জন্য কাজ করবে জার্মানির ইলোনা গ্রুন্ডম্যান ফিল্ম প্রোডাকশন্স।
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]