বিশ্বকাপের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে এলেন তানজিন তিশা।
দেশজুড়ে চলছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। আর এই উন্মাদনাকে আরও একধাপ বাড়িয়ে দিয়েছে স্যাটেলাইট টেলিভিশন জিটিভি।
বিশ্বকাপ ফুটবল আসরের সবগুলো খেলাই সরাবরি সম্প্রচার করছে জিটিভি। আর এই উপলক্ষে জিটিভি সরাসরি সম্প্রচার করছে বিশ্বকাপ ফুটবলের টুকিটাকি সব খবরাখবর, প্রতিদিনের ম্যাচ পর্যালোচনামূলক অনুষ্ঠান ডাবর মেসওয়াক ফুটবল মেনিয়া। অনুষ্ঠানের প্রতি পর্বের থাকছে একজন করে অভিজ্ঞ ফুটবলার সেই সাথে থাকছেন একজন সেলিব্রেটিও। সেলিব্রেটিরা তাদের প্রিয় দল এবং ফুটবল নিয়ে বিভিন্ন স্মৃতির কথা শেয়ার করবেন দর্শকদের সাথে।
মডেল উপস্থাপক তানজিন তিশার উপস্থাপনায় অনুষ্ঠানটি যৌথ ভাবে প্রযোজনা করেছেন অনন্ত জাহিদ, নজরুল ইসলাম খান এবং সোহেল হাসান। অনুষ্ঠাটি প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে সরাসরি সম্প্রচারিত হয়।
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





